তিতাস গ্যাসের চাপ শুক্রবার ভোর পর্যন্ত কম থাকবে

তিতাস গ্যাসের চাপ শুক্রবার ভোর পর্যন্ত কম থাকবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১৭:৫৯

তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ অসুবিধা হতে পারে।

বৃহস্পতিবার তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।