জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা গ্যাসের সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বিজেশ্বর, ভাদুঘর, কাতালকান্দি, কুমারশীল, মেদ্ঢা, নাটাই, গোর্কঘাট, বিরাসার, ঘাটুরা ও আশপাশের এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প- সব শ্রেণির গ্রাহকরা গ্যাস সংযোগ থেকে বঞ্চিত থাকবেন।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, জরুরি প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম রক্ষণাবেক্ষণের স্বার্থেই সাময়িক ভাবে এই গ্যাস শাটডাউন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আরো পড়ুন: