জরুরি মেরামত ও সংরক্ষণ এবং লাইনের উন্নয়ন কাজের জন্য সিলেটে শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ১১ সোবহানীঘাট ফিডারের আওতাধীন চালিবন্দর, কাস্টঘর, সোবাহানীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোড ও আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হবে।
একই সময়ে ১১ রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশ এলাকাতেও বিদ্যুৎ থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট এসব তথ্য জানিয়ে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
আরো পড়ুন: