সিলেটে বুধবারও বিদ্যুৎ থাকবে না

সিলেটে বুধবারও বিদ্যুৎ থাকবে না
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫ ২০:৫২

আপডেট: ২ ডিসেম্বর, ২০২৫ ২০:৫২

ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ সরবরাহ লাইন সংস্কার ও গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য সিলেট নগরের কয়েকটি এলাকায় বুধবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল-জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, টিলাগড় সরকারি কলেজ, মালুয়া হাউজ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন প্রকৌশলী রাজ্জাক।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের নিকট দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন তিনি।