কুলাউড়া-জুড়ীতে বিদ্যুৎ থাকবে না শনিবার

কুলাউড়া-জুড়ীতে বিদ্যুৎ থাকবে না শনিবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ১৭:০৯

মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

শুক্রবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, 'কুলাউড়া ৩২/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৯ ঘন্টা উক্ত উপকেন্দ্রের আওতাধীন সকল ফিডার বন্ধ রাখা হবে। এতে পুরো দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।'

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুলাউড়া দুঃখিত বলে জানান তিনি।