ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা প্রশাখা কর্তনের জন্য সিলেট নগরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন কেওয়াছড়া, হিলুয়াছড়া বা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবেরবাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।
তবে শাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং কাজ শেষ হওয়ার সাথে সাথে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
আরো পড়ুন: