ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসে আওতায় বিদ্যুৎ বিল আদায় আগামী সাত দিন বন্ধ থাকবে। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে আখাউড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জহির আব্বাস খান স্বাক্ষরীত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিলিং সিস্টেম সফটওয়্যার উন্নয়ন কাজের জন্য ২১ ডিসেম্বর (রোববার) বিকেল ৪টা থেকে ২৭ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পল্লি বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসে আওতায় সকল ব্যাংক, এজেন্ট ব্যাংক ও অফিসে ক্যাশ শাখার মাধ্যমে সব ধরনের বিদ্যুৎ বিল আদায়, বিল সংক্রান্ত গ্রাহকের সকল কার্যক্রম এবং আবেদন (অনলাইন/অফলাইন) বন্ধ থাকবে।
এছাড়াও, একই তারিখে রাত ১১টা ৫৯ মিনিট থেকে সব ধরনের অনলাইন (বিকাশ, রকেট, নগদ, উপায় ও অন্যান্য) বন্ধ থাকবে। আগামী ২৮ ডিসেম্বর সকাল ৯টার পর থেকে সকল মাধ্যম ও অনলাইন (বিকাশ, রকেট, নগদ, মাইক্যাশ, উপায়) মাধ্যমে বিল পরিশোধ করা যাবে।
এই সময়ের মধ্যে যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল বিলম্ব মাশুল ব্যতীত বিল পরিশোধের শেষ দিন হবে, সেসব গ্রাহক আগামী ২৯ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত বিলম্ব মাশুল ব্যতীত বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আরো পড়ুন: