বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) পক্ষে চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো. রেজাউল করিম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শোকবার্তায় রেজাউল করিম বলেন, 'বেগম খালেদা জিয়া ছিলেন একজন প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক এবং জনদরদি ও মানবিক রাজনীতিবিদ। তিনি গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সর্বদা সোচ্চার ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, আপসহীন নেতৃত্বগুণ ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জনগণের কল্যাণে তাঁর আমরণ আত্মনিবেদন জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত।'
তিনি বলেন, 'তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারাল, যার শূন্যতা অপূরণীয়। তাঁর আদর্শ, নেতৃত্ব ও সংগ্রামী জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।'
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মরহুম বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
আরো পড়ুন: