দেশের সকল সকল প্রকার জ্বালানি তেলের দাম ২ টাকা করে কমিয়েছে সরকার। বৃহস্পতিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্ত ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেন ১২৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১২২ টাকা, পেট্রোলের মূল্য ১২০ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৮ টাকা এবং কেরোসিনের মূল্য ১১৬ হতে ২ টাকা কমিয়ে ১১৪ টাকায় পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হবে।
আরো পড়ুন: