রাজধানীর যেসব এলাকায় শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে

রাজধানীর যেসব এলাকায় শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬ ২০:৩০

পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও স্থানান্তর কাজের কারণে শুক্রবার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টার জন্য গ্যাসের চাপ কম থাকবে।

বৃহস্পতিবার তিতাস গ্যাস লিমিটেডের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ডেমরা সিজিএস হতে তেজগাঁও টিবিএসগামী পাইপলাইনের প্রায় ৫৮০ ফুট মানিকদিয়ায় উন্মুক্ত হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা রাজধানীর ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক ভাবে গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।