তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজি করে বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, 'যারা আশা করতেছিলেন এলপিজির দাম বাড়বে, যেটা আপনার দেখছেন যে বিইআরসি ৫৩ টাকা না কত টাকা যেন বাড়িয়েছে। তো অনেকে এইটার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এরপরে কেবিনেট সেক্রেটারিকে আমরা বলেছি যে, প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যেন মোবাইল কোর্ট করা হয়।'
তিনি বলেন, সোমবার আইন-শৃঙ্খলা কমিটির সভায় তো আমরা আলাপ করছি। তো এখানে ইয়ের কোনো কারণ নেই, মানে যে এই দামের অস্বাভাবিকতা, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে। সরকার এ জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে।'
কারা কারসাজি করেছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা মিলে এটা করেছেন।'
আরো পড়ুন: