ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬ ১১:১০

আপডেট: ৮ জানুয়ারি, ২০২৬ ১৭:৩০

সার্ভিস লাইন নির্মাণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস  কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেসার্স বেঙ্গল ইন্ডিগো লিমিটেড আব্দুল্লাহপুর, উত্তরা, টঙ্গী গাজীপুরের সার্ভিস লাইন নির্মাণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা উত্তরা, উত্তর খান ও দক্ষিণ খান এলাকায় বিদ্যমান সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে তিতাস।