ধর্মঘট প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির

ধর্মঘট প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬ ১৮:৫২

এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেডের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, 'সমিতি কমিশন বৃদ্ধির যে দাবি করেছে, সে দাবির বিষয়ে আমরা একমত হয়েছি। বাকি দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে।'

এর আগে বৃহস্পতিবার সমিতির সঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার রাতে সারাদেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দেয় এলপি গ্যাস সমিতি। এর ফলে বৃহস্পতিবার দিনব্যাপী দেশে এলপি গ্যাসের চরম সংকট দেখা দেয়।

সমিতির দাবিগুলো ছিল- সারাদেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।