ভালভ প্রতিস্থাপন করায় গ্যাস সরবরাহ স্বাভাবিক

ভালভ প্রতিস্থাপন করায় গ্যাস সরবরাহ স্বাভাবিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬ ১৭:৪৭

আপডেট: ১০ জানুয়ারি, ২০২৬ ১৭:৫২

রাজধানীর মিরপুর রোডের ক্ষতিগ্রস্ত গ্যাসের ভালভটি মেরামত করে নতুন ভালভ প্রতিস্থাপন করা হয়েছে, এতে করে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।

শনিবার এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে জানানো হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ক্ষতিগ্রস্ত ৪ ইঞ্চি ব্যাসের ভালভটি নতুন ভালভ দ্বারা প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। নেটওয়ার্কে গ্যাসের চাপ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ইঞ্চি ব্যাসের ভালভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ ছিল।