যেসব এলাকায় গ্যাস থাকবে না বুধবার

যেসব এলাকায় গ্যাস থাকবে না বুধবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬ ১২:৫৪

আপডেট: ২১ জানুয়ারি, ২০২৬ ১৭:২৭

ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপন কাজের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় আজ (বুধবার) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার তিতাস গ‍্যাসের মিডিয়া ও জনসংযোগ শাখার ব‍্যবস্থাপক মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়, প্রধান সিএনজির সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপনসহ গ‍্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য দুপুর ১টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, এই ৫ ঘণ্টা নারায়ণগঞ্জ শহর, মুন্সীগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা ও ফতুল্লাসহ তৎসংলগ্ন এলাকায় (আদমজী ইপিজেড এলাকা ব্যতীত) সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।