গ্যাসের চাপ কম থাকবে ২ দিন

গ্যাসের চাপ কম থাকবে ২ দিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬ ১২:৩১

আপডেট: ২৪ জানুয়ারি, ২০২৬ ১৬:৫৩

এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণজনিত কারণে আগামী দুই দিন ১২ ঘণ্টা করে মোট ২৪ ঘণ্টা তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

শুক্রবার সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়, শনিবার বেলা ১২টা থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।