যেসব এলাকায় গ্যাস থাকবে না সোমবার

যেসব এলাকায় গ্যাস থাকবে না সোমবার
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬ ১৯:০৬

জরুরি মেরামত কাজের জন্য সোমবার দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।রোববার এক বার্তায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এ তথ্য জানায়।

বার্তায় জানানো হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার সকাল ১০টা থেকে থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বিজেস্বর, ভাদুঘর, কাউতলী, পাইকপাড়া, মেড্ডা, নাটাই, গোকর্ণঘাট, বিরাসার, ঘাটুরা ও আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।