যেসব এলাকায় শুক্রবার বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় শুক্রবার বিদ্যুৎ থাকবে না
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬ ১৮:৪৪

আপডেট: ২৯ জানুয়ারি, ২০২৬ ১৯:৫৭

উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে কক্সবাজারের বিভিন্ন এলাকায় শুক্রবার টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কক্সবাজার বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলো হলো- পাওয়ার হাউজ থেকে মেরিন সিটি পর্যন্ত রাস্তার ডান পাশ, বিসিক এলাকা, র‌্যাব-১৫ কার্যালয়, গণস্বাস্থ্য অফিস, সদরপাড়া, মুহুরিপাড়া, জানার ঘোনা, কাইম্মার ঘোনা, ফুটখালী, সরকারি কলেজ এলাকা ও ইমাম মুসলিম রোড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ৩৩ ও ১১ কেভি ফিডার এলাকায় সিস্টেম উন্নয়ন কাজ, গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তন এবং আনুষঙ্গিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণে শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ ভোগান্তির জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।