রাজধানীতে গ্যাস সরবরাহ বিঘ্নিতের কারণ জানাল তিতাস

রাজধানীতে গ্যাস সরবরাহ বিঘ্নিতের কারণ জানাল তিতাস
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৩২

আপডেট: ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৪৫

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর শনির আখড়া, রায়েরবাগ, হাবিব নগর এলাকায় উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস পাইপলাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে। এ অবস্থায় ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সরবরাহ বিঘ্নিত হওয়ায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। এ অবস্থার উন্নতি কখন হবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গ্রাহকদের এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।