চবিতে জ্বালানিখাত সংস্কার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চবিতে জ্বালানিখাত সংস্কার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:১১

কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে “Energy Sector Reform and JUST Transition” শীর্ষক একটি সেমিনার এবং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্স অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হোসাইন শহীদ সোহরাওয়ার্দী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলে রাব্বি তৌহিদ, আইন ও মানবাধিকার সম্পাদক, চাকসু।

সেমিনারে বাংলাদেশের জ্বালানি খাতের সংস্কার, জ্বালানি মূল্য নির্ধারণ প্রক্রিয়া, সরবরাহ ব্যবস্থায় অযৌক্তিক ব্যয় ও মুনাফা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং Just Energy Transition ও Energy Justice-এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে সেশনগুলো প্রাণবন্ত হয়ে ওঠে এবং দলভিত্তিক কার্যক্রমের মাধ্যমে বাস্তবভিত্তিক মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।

সমাপনী বক্তব্যে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই আয়োজন তরুণদের মধ্যে জ্বালানি খাত সংস্কার ও ন্যায্য রূপান্তর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে দায়িত্বশীল নীতিনির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব যুব গ্রুপ চবি'র সভাপতি রোজাইন আল রাফি। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক তানজিম আশরাফ রাতুল।

ওয়ার্কশপে কী-নোট ও বিভিন্ন সেশন পরিচালনা করেন ইঞ্জিনিয়ার শুভ কিবরিয়া (রিসার্চ কোঅর্ডিনেটর, ক্যাব), মারুফা কলি (প্রজেক্ট কোঅর্ডিনেটর, ক্যাব), আনিস রায়হান (রিসার্চ ফেলো, ক্যাব), সাইয়েদুল আবরার (প্রজেক্ট অফিসার, ক্যাব), নাজিফা তাজনুর এবং সাবাত মোস্তফা প্রথন (ক্যাব ইউথ পার্লামেন্টের সদস্যবৃন্দ)।

ক্যাব যুব গ্রুপ চবির সাংগঠনিক সম্পাদক তাহিয়াত চৌধুরী ও দপ্তর সম্পাদক তাসনুভা ইরার উপস্থাপনায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ওয়ার্কশপটি সম্পন্ন হয়।