বুধবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

বুধবার যেসব এলাকায় গ্যাস থাকবে না
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৩১

আপডেট: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:১৫

নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বুধবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়, প্রধান সিএনজির সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, কিল্লারপুল, পঞ্চবটি, খাঁনপুর থেকে ২ নং রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর, পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওস্থ পঞ্চবটি ডিআরএস পর্যন্ত রাস্তার উভয় পাশে বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িক ভাবে বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।