নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:২৯

রাঙামাটিকে দূষণমুক্ত রাখতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাবারাং কল্যাণ সমিতি, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম ফেড রাঙামাটি এবং স্থানীয় কমিউনিটি প্ল্যাটফর্মসমূহের যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপী এই  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরাআন ইকোলজি এন্ড ডেভেলপমেন্টের সভাপতি মুজিবুল হক বুলবুল, সম্পাদক নুকু চাকমা, সাংস্কৃতিক কর্মী শিশির চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে জলবায়ু ঝুঁকি, জ্বালানি সংকট এবং অর্থনৈতিক চাপের সম্মুখীন। আমরা এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। বর্তমানে বাংলাদেশের জ্বালানি খাতের প্রায় ৮৭ শতাংশ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। আমদানিকৃত এই জ্বালানির উচ্চমূল্য এবং বিগত ১৬ বছরে বিদ্যুৎকেন্দ্রের মালিকদের দেওয়া প্রায় ১ লাখ ৭২ হাজার কোটি টাকা 'ক্যাপাসিটি চার্জের’ বোঝা আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। 

বক্তারা আরও বলেন, আমাদের হাতের কাছেই রয়েছে সূর্যের অফুরন্ত শক্তি! দেশের ছাদগুলো ব্যবহার করেই বিপুল পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।