নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছি: মন্ত্রী

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছি: মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৫১

আপডেট: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৫২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমি চেষ্টা করছি নিরবিচ্ছিন্ন (বিদ্যুৎ) দেওয়ার জন্য। এটা তো টেকনিক্যাল জিনিস, দু-একটা ফল্ট হতে পারে, তাতে বিদ্যুৎ যেতে পারে। তবে রোজার বেশির ভাগ সময় বিদ্যুৎ ভালো থাকবে।’

শুক্রবার সিরাজগঞ্জে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সামনে কৃষি মৌসুম, আবার গ্রীষ্মকাল, এটাকে ট্যাকেল দেওয়া এটা খুব কঠিন, কিন্তু আমি চেষ্টা করব প্রাণপণে যা আছে তাই দিয়ে এটাকে ভালো ভাবে চালানোর জন্য।’

সামনে ‘অগ্নিপরীক্ষা’ মন্তব্য করে তিনি বলেন, ‘(আওয়ামী লীগ সরকার) যে পরিমাণ বকেয়া রেখে গেছে, তারপরে আমাকে যে পরিমাণের জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে একটা কঠিন অগ্নিপরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি আপ্রাণ- কীভাবে এটাকে ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়।’