সৌদির রাস তানুরা তেল শোধনাগার বন্ধ ঘোষণা

সৌদির রাস তানুরা তেল শোধনাগার বন্ধ ঘোষণা
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মার্চ, ২০২৬ ১৭:৪৩

আপডেট: ২ মার্চ, ২০২৬ ১৭:৪৬

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর অধীন রাস তানুরা নামের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় সেই শোধনাগারটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

হালার পর রাস তানুরা নামের সেই শোধনাগারটি বন্ধ করা হয়েছে।

শিল্প সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ড্রোন হামলার শিকার হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে সূত্রটি নিশ্চিত করেছে যে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হামলা সংক্রান্ত বিভিন্ন ভিডিও চিত্র দেখা গেছে। 

কয়েকটি চিত্রে দূর থেকে দেখা গেছে, রাস তানুরা থেকে বড় ধোঁয়ার কুন্ডলি উঠছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দাবি করা হয়েছে, রাস তানুরা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি আরবের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু বলা হয়নি।

সূত্র: রয়টার্স, এএফপি।