আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানি মন্ত্রী

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানি মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬ ১৭:০৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 'আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।'

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।'

তি‌নি বলেন, 'বেলা ১১টার দিকে তেলভর্তি একটি জাহাজ এসে বন্দরে পৌঁছেছে। এছাড়া আজ আরও একটি জাহাজ আসবে।'