শিরোনাম
সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসা ‘এমটি জিউ চি’ জাহাজের ২৭ হাজার ২০৪ টন ডিজেল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে।
বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পাশাপাশি এমটি লিয়ান হুয়ান হু নামের আরেকটি জাহাজ ২৭ হাজার টন ডিজেল নিয়ে সোমবার রাতে চট্টগ্রাম বন্দরের ডলপিন জেটিতে বার্থিংয়ের কথা রয়েছে।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'সোমবার ডিজেল নিয়ে দুটি জাহাজ আসছে। এতে দেশে জ্বালানির মজুত বাড়ছে।'
Tag:
আরো পড়ুন: