বিশ্ব বাজারে তেলের দাম ফের বাড়ল

বিশ্ব বাজারে তেলের দাম ফের বাড়ল
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১৭:০৪

আপডেট: ২৬ মার্চ, ২০২৬ ১৭:৫৭

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আবার বাড়ল। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৪০ ডলার হয়েছে। 

আগের দিন উভয় ক্ষেত্রেই দাম ২ শতাংশের বেশি কমেছিল।

এর পাশাপাশি রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা তেলের দামের এই পুনরুত্থানে ভূমিকা রেখেছে। যদিও যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ এখনো বেশ সীমিত।

সূত্র: সামা টিভি।