জ্বালানি পরিস্থিতি শনিবার থেকে স্বাভাবিক হবে: পাম্প মালিক সমিতি

জ্বালানি পরিস্থিতি শনিবার থেকে স্বাভাবিক হবে: পাম্প মালিক সমিতি
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ১৯:০৫

জ্বালানি সরবরাহ পরিস্থিতি শনিবার থেকেই পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার এক জরুরি বিবৃতিতে এ তথ্য জানায় অ্যাসোসিয়েশন। 

বিবৃতিতে দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য যে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তা অনভিপ্রেত। আমার ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি কখনো দেখিনি। এ অবস্থা সামলাতে সাধারণ গ্রাহকদের অবশ্যই সংযত হতে হবে।

জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করে বিবৃতিতে জানানো হয়, মার্চ মাসে অধিক মাত্রায় সরকারি ছুটি থাকায় জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে।

এর ফলে দেশের বেশ কিছু জায়গায় পাম্প সাময়িক ভাবে তেলশূন্য হয়ে পড়েছিল। তবে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বিবৃতিতে আশা প্রকাশ করা হয় যে, শনিবার থেকেই জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুনরায় পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।