পাবনার চাটমোহরে আনুমানিক ২ হাজার ৫০০ লিটার ডিজেল এবং পেট্রোল জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে কীটনাশক ও তেল ব্যবসায়ী মুকুল এবং নসিমন চালক শামসুলকে। পরে জব্দকৃত জ্বালানি তেল প্রকাশ্যে বিক্রি করে দেয়া হয়েছে।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. গোলাম সারোয়ার হোসেন বলেন, 'রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মোড় থেকে নসিমন এবং করিমন যানবাহনে থাকা ১২ ব্যারেল ডিজেল এবং পেট্রোল জব্দ করা হয়।'
তিনি বলেন, 'চালকদের জিজ্ঞাসাবাদে জানান- এই তেলের মালিক উপজেলা সদরের জারদিস মোড় মহল্লার মকবুল হোসেনের ছেলে লিটন এবং নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর (কুজ্যার মোড়) এলাকার আফজাল হোসেনের ছেলে মুকুল হোসেন। বাঘাবাড়ী থেকে তেল কিনে আনার কথা বলা হলেও তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। স্থানীয় কয়েকজন জ্বালানি তেল ব্যবসায়ী জব্দকৃত তেলের মান নিয়েও প্রশ্ন তুলেছেন।
বিষয়টি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীকে অবগত করা হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে ওই তেল জব্দ দেখিয়ে মথুরাপুর নিয়ে প্রকাশ্য খোলা বাজারে বিক্রি করে দেন।
আরো পড়ুন: