যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বুধবার

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বুধবার
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ০৮:৩০

সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় সঞ্চালন লাইনের জাম্পারিং কাজ সম্পাদনের জন্য বুধবার ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবোর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী রাসেল আহমাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২ জাম্পারিং কাজ সম্পাদনের জন্য বুধবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিট শাটডাউন গ্রহণ করা হবে।

ফলে ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জের আওতাধীন সব এলাকায় সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

বিদ্যুৎ গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাময়িক ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।