নাসিরনগরে অবৈধ ডিজেল মজুদ করায় জরিমানা

নাসিরনগরে অবৈধ ডিজেল মজুদ করায় জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ১১:৫৪

আপডেট: ২ এপ্রিল, ২০২৬ ১১:৫৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অবৈধ ভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে 'সেলিম স্টোর' নামক প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

অভিযানে মো. ফয়সাল (৩০) কে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাহেল আহমেদ বলেন, 'জব্দকৃত ডিজেল পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে সাধারণ মানুষের চাহিদার ভিত্তিতে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।'