সারাদেশে গত এক মাসে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মজুত করা মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, '৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মোট ৪ হাজার ৮২৪টি অভিযান পরিচালিত হয়েছে। এতে মামলা হয়েছে ২ হাজার ৯টি। মোট জরিমানা করা হয়েছে ১ কোটি ১ লাখ ৪৩৫ টাকা। ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।'
যুগ্ম সচিব বলেন, 'অভিযানের মাধ্যমে মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ডিজেল ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার, অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার এবং পেট্রোল ৭০ হাজার ৫৪ লিটার।'
Tag:
আরো পড়ুন: