ভোলায় ট্রলারে মিললো প্রায় ৪ হাজার লিটার ডিজেল, আটক ১

ভোলায় ট্রলারে মিললো প্রায় ৪ হাজার লিটার ডিজেল, আটক ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬ ২২:২০

আপডেট: ৬ এপ্রিল, ২০২৬ ২২:২১

ভোলার তেঁতুলিয়া নদীতে একটি ট্রলারে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মজুত ২০ ব্যারেল ভর্তি প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একজনকে আটক করা হয়েছে।

সোমবার বিকেলে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর চটকিমারা সংলগ্ন নদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক মো. মামুন মিয়াজী (২৮) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাহের চর গ্রামের বাসিন্দা।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. আবুল কাশেম বলেন, 'ভোলার চটকিমারা এলাকার তেঁতুলিয়া নদী থেকে একটি ট্রলারে তল্লাশি করা হয়। পরে ওই ট্রলার থেকে ২০ ব্যারেল ভর্তি প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল ও আটক ব্যক্তির বিরুদ্ধ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হবে।'