জামালপুরে অবৈধ ভাবে জ্বালানি মজুদ করায় দু'জনকে কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে সদর উপজেলার গেইটপাড় স্টেশন রোড এলাকায় অভিযান চালানো হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রোল নিয়ে এসে ট্যাংক থেকে বোতলে ভরে মজুদ করে। পরে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিলেন।
এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন বলেন, 'জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর নির্দেশে পেট্রোলিয়াম আইন অনুযায়ী কালোবাজারি ও অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।'
Tag:
আরো পড়ুন: