বিমানে ব্যবহৃত জ্বালানি তেলের মূল্য এপ্রিল মাসের জন্য প্রতি লিটার তেলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার তেলের দাম ১.৩২১৬ থেকে বাড়িয়ে ১.৪৮০৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এর আগে গত ২৪ মার্চ জেট ফুয়েলের দাম এক লাফে অভ্যন্তরীণ রুটে ৮০ শতাংশ ও আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল৷
চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে সৃষ্ট অস্থির পরিস্থিতির মধ্যে গত মাসে দুই দফা বাড়ানো হয় জেট ফুয়েলের দাম।
দফায় দফায় দাম বাড়ায় অভ্যন্তরীণ ফ্লাইটে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয়ের বড় অংশ জ্বালানি ব্যয়। পাশাপাশি আন্তর্জাতিক রুটেও বাড়বে জ্বালানির ব্যয়। এতে উভয় রুটে উড়োজাহাজের ভাড়া বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Tag:
আরো পড়ুন: