যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বুধবার

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বুধবার
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ১৯:০৬

নাটোরের কয়েকটি এলাকায় বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িক ভাবে বন্ধ থাকবে। এ তথ্য নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবার স্বার্থে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, নাটোর দপ্তরের আওতাধীন স্টেশন ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তন কাজের জন্য বুধবার বিদ্যুৎ সরবরাহ সাময়িক ভাবে বন্ধ থাকবে।

এ দিন স্টেশন ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।