মুন্সীগঞ্জে এলপি গ্যাস সিলিন্ডার অধিক মূল্যে বিক্রি করায় জরিমানা

মুন্সীগঞ্জে এলপি গ্যাস সিলিন্ডার অধিক মূল্যে বিক্রি করায় জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ২১:৪৭

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অধিক মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারে অভিযানকালে এ জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মেসার্স তালুকদার ট্রেডার্সের মালিক মো. মিজানুর রহমানকে সাত হাজার টাকা এবং রহিম স্টোরের মালিক আব্দুল রহিমকে চার হাজার টাকা জরিমানা করেছে।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

এ সময় সিরাজদিখান উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন উপজেলা, স্যানিটারী ইন্সপেক্টর মো. শাহ আলমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।