রাজশাহীর বাঘায় অবৈধ দুই ব্যারেল মজুতকৃত তেল জব্দ করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা অভিযান চালিয়ে তেল জব্দ ও জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার মনিগ্রাম বাজারের মেসার্স রিয়াজ ওয়েল সেন্টারের মালিক এনামুল শাহা অবৈধ ভাবে দুই ব্যারেল তেল সংগ্রহ করে মজুত করে রাখে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেল জব্দ করে।
এ সময় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এক মাস আগে একই অভিযোগে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছিল মেসার্স রিয়াজ ওয়েল সেন্টারের মালিক এনামুল শাহাকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা বলেন, 'ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে জ্বালানি তেলের সঠিক মূল্য নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।'
Tag:
আরো পড়ুন: