নারায়ণগঞ্জে ২২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

নারায়ণগঞ্জে ২২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ২১:২০

নারায়ণগঞ্জে দুই হাজার ২০০ লিটার অবৈধ ভাবে মজুতকৃত জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সদর উপজেলার ফতুল্লার কাশিপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাগলা।

রোববার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, 'অভিযানের সময় চর সৈয়দপুর এলাকার দুটি সন্দেহজনক দোকানে তল্লাশি চালিয়ে অবৈধ ভাবে মজুতকৃত প্রায় দুই হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।'

সাব্বির আলম বলেন, 'জব্দকৃত তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ মজুত ও কৃত্রিম সংকট প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।'