শিরোনাম
ফাইল ছবি।
দেশে অকটেন ২০ শতাংশ, পেট্রোল ও ডিজেল ১০ শতাংশ হারে বেশি সরবরাহ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। রোববার এক বার্তায় এ তথ্য জানায় বিপিসি।
বার্তায় বলা হয়, বর্তমান জ্বালানি তেলের চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বর্ধিত হারে বিপিসির অধীনস্থ কোম্পানিগুলো কর্তৃক জ্বালানি তেল বিক্রয় করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হলো।
নির্দেশনা অনুযায়ী, সোমবার থেকে দৈনিক ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল, এক হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল ও এক হাজার ৪২২ মেট্রিক টন অকটেন বিক্রি করা হবে।
Tag:
আরো পড়ুন: