শিরোনাম
মানিকগঞ্জে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সদর উপজেলার দুটি পৃথক অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
একটি অভিযানে ১৪০ লিটার পেট্রোল অবৈধ ভাবে মজুত রাখার দায়ে হিজুলী বাজারের রিশাদ এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
পৃথক এক অভিযানে সদর উপজেলার রাজিবপুর বাজারের মিলন এন্টারপ্রাইজকে চড়া দামে ডিজেল বিক্রির দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আসাদুজ্জামান রুমেল বলেন, 'ডিজেল ও পেট্রোলের বাজার মূল্য এবং এর স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
Tag:
আরো পড়ুন: