দিনাজপুরের চিরিরবন্দরে বাড়িতে অবৈধ ভাবে পেট্রোল মজুদ করায় চার হাজার টাকা জরিমানা করে তেল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা তেল পাম্পে জমা দেয়া হয়।
বুধবার রাত পৌণে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নশরতপুর ইউনিয়নের মনসা পাড়ার জনৈক নিতাই চন্দ্র রায়ের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, অভিযানে ওই বাড়িতে ৮৭ লিটার পেট্রোল জব্দ করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহানা আফরোজ। সে সময় জনগণের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ ভাবে তেল মজুদ করার দায়ে চার হাজার টাকা জরিমানা করা হয়। এরপর তেলগুলো রাতেই চিরিরবন্দর ফিলিং স্টেশনে জমা দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বলেন, 'পুরো উপজেলায় সোর্স লাগানো হয়েছে। কারো বিরুদ্ধে অবৈধ মজুদের তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অভিযান চালানো হবে।'
Tag:
আরো পড়ুন: