দেশে বিদ্যুৎ ও লোডশেডিং পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট মন্ত্রীকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমি-এ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তারসহ কেন্দ্রীয় নেতারা।
রিজভী বলেন, দেশে ও বিশেষ করে গ্রামাঞ্চলে ভয়াবহ লোডশেডিং চলছে। রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও বিদ্যুৎ সংকট মানুষের ভোগান্তি বাড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও বলেন, প্রায় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে, যা সংকটকে আরও তীব্র করছে। এই অবস্থায় বিদ্যুৎ মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং জনগণকে আশ্বস্ত করতে হবে।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি দাবি করেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানি তেল সরবরাহে সমস্যা তৈরি হয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব ফেলছে।
আরো পড়ুন: