যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১২:৪৫

আপডেট: ২৪ এপ্রিল, ২০২৬ ১৬:৫২

বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও উন্নয়ন কাজের কারণে সুনামগঞ্জের দিরাই উপজেলায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত- টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে আবাসিক প্রকৌশলী (পিডিবি) কার্যালয়।

বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানায়, শনিবার সকালে সিলেট নগরের কয়েকটি এলাকায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পাঠানটুলা ১১ ফিডার এবং বিমানবন্দর ১১ ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট হবে।

পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেটসহ আশপাশের এলাকা এবং লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল এলাকা, আলমদিনা টাওয়ার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা ও লেকসিটি এলাকায় এ সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করা হবে এবং কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।