বেশি দামে ডিজেল বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বেশি দামে ডিজেল বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১৫:০১

আপডেট: ২৪ এপ্রিল, ২০২৬ ১৬:৫৫

মেহেরপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে দুইটি তেল ডিলার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আমঝুপি ও শহরের হোটেল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আমঝুপি গ্রামের ‘আমঝুপি ট্রেডার্স’ প্রতি লিটার ডিজেলে নির্ধারিত দামের চেয়ে ৫ টাকা বেশি নেওয়ার প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে শহরের হোটেল বাজার এলাকার ‘আমিনুল ট্রেডার্স’-এও একই ধরনের অনিয়মের প্রমাণ মেলায় আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এভাবে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে জ্বালানি তেল বিক্রি কোনোভাবেই সহ্য করা হবে না। ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং অনিয়ম পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভোক্তাদেরও সচেতন হতে হবে এবং অতিরিক্ত দামে পণ্য কিনতে না গিয়ে বিষয়টি প্রশাসনকে জানাতে হবে।