জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করা ও অপ্রয়োজনীয় ব্যবহার কমাতে ফুয়েল পাস সিস্টেম চালু করে সরকার। এবার ঢাকার ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার থেকে ওইসব ফিলিং স্টেশনে ফুয়েল পাস ছাড়া জ্বালানি তেল সরবরাহ করা হবে না।
সোমবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজের এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ফিলিং স্টেশনগুলো হচ্ছে- করিম অ্যান্ড সন্স, শাপলা চত্বর; ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী; মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট; মেসার্স সততা অ্যান্ড কোম্পানি, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা; মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর; মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, ৮০, শহীদ তাজউদ্দিন আহম্মেদ সরণি, তেজগাঁও; মেসার্স এসপি, ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর; সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও ঢাকা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; সেবা গ্রীন ফিলিং স্টেশন, উত্তরা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; স্যাম এসোসিয়েটস, মিরপুর-০২-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; সুমাত্রা ফিলিং স্টেশন-কালশী রোড, মিরপুর।
মন্ত্রণালয় আরও জানায়, ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনের জন্য ‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে।
এর আগে রোববার ক, খ ও গ সিরিজের গাড়ি রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়।
Tag:
আরো পড়ুন: