জ্বালানি তেলের দাম মে মাসে অপরিবর্তিত

জ্বালানি তেলের দাম মে মাসে অপরিবর্তিত
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ১৯:৪৫

আপডেট: ৩০ এপ্রিল, ২০২৬ ২২:২৮

জ্বালানি তেলের দাম মে মাসের জন্য অপরিবর্তিত রেখেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানায় মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, এপ্রিল মাসের মতো মে মাসেও প্রতি লিটার ডিজেলে দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ ও কেরোসিনের দাম ১৩০ টাকায় অপরিবর্তিত থাকবে।

গত ১৮ এপ্রিল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার। সাধারণত প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।