সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব-জোনাল অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার টানানোর কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।
উন্নয়নমূলক কাজের কারণে সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। এতে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ।
Tag:
আরো পড়ুন: