মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১৭:০১

আপডেট: ৩ মে, ২০২৬ ১৭:১১

ভোক্তাপর্যায়ে মে মাসের জন্য বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৪০ টাকায় পাওয়া যাবে।

রোববার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে গত এপ্রিল মাসেই দুই দফায় বাড়ানো হয় এলপিজির দাম। এপ্রিলের শুরুতে প্রতি কেজিতে বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। এরপর গত ১৯ এপ্রিল প্রতি কেজিতে বাড়ানো হয় ১৭ টাকা ৬২ পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।

বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তাপর্যায়ে প্রতি মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারণ করে। বিইআরসি সাধারণত সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের দামের সাথে সামঞ্জস্য রেখে এই দাম সমন্বয় করে।