কুলাউড়া-জুড়ীতে বিদ্যুৎ থাকবে না শনিবার

কুলাউড়া-জুড়ীতে বিদ্যুৎ থাকবে না শনিবার
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ১৫:৫৩

মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সারা দিন বিদ্যুৎ থাকবে না। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, কুলাউড়া ১৩২/৩৩ গ্রীড উপকেন্দ্রের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ৮ ঘন্টা উক্ত উপকেন্দ্রের আওতাধীন কুলাউড়া ও জুড়ীর সকল ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে পুরো দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুলাউড়া দুঃখ প্রকাশ করেছে।